তজুমদ্দিন উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

সভাপতি মিন্টু-সম্পাদক রিন্টু
মোঃ শাহীন কাদের ॥ ভোলার তজুমদ্দিনে উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুলাই) দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর সভাপতিত্বে এবং উপস্থিত ডেলিকেটদের কন্ঠ ভোটে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও মোঃ ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
