ভোলা উপজেলা সমিতির উদ্যোগে ঢাকায় ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা উপজেলা সমিতি ঢাকা-এর উদ্যোগে বাংলা মোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের হল রুমে গত ১৫ জুলাই (মঙ্গলবার) ব্যতিক্রমধর্মী দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের বিষয় ছিল “অও ইন্টিগ্রেটেড অ্যান্ড কমিউনিকেশন স্কিলস” যার মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের কৌশল নিয়ে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার অভিজ্ঞ ট্রেইনার বাংলাদেশ ট্রেইনার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ভোলা সদরের কৃতি সন্তান এবং ফিউচার আইকনের কর্ণধার ইউসুফ ইফতি, মেজর (অব.) ইউসুফ শরীফ, কমিউনিকেশন ট্রেইনার তিন্নি আমিন এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ট্রেইনার রওনক জাহান নিসা প্রমুখ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টাইলস ডিলার-ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের মহাসচিব এম. ইউ. গোলাম রসুল বেলাল, উপজেলা সমিতির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সামুন ও সরোয়ার আলম মন্তাজ, ভোলা সমিতির সহ-সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা সমিতির কোষাধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ হাবিব, ভোলা সমিতি ঢাকা-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মনির চৌধুরী, নির্বাহী সদস্য মশিউর রহমান রূপক, এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, দোকান মালিক ও ট্রাভেল এজেন্সির প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী। সকলেই অত্যন্ত আগ্রহ ও আনন্দের সঙ্গে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন ও উপভোগ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।