বোরহানউদ্দিনের গ্রীন ভিউ মডেল স্কুলের জিপিএ-৫সহ শতভাগ ফলাফল

রফিক সাদী ॥ এসএসসিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সেরা সাফল্য দেখিয়েছে কুঞ্জেরহাট গ্রীনভিউ মডেল স্কুল। স্কুলের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে দুইটি জিপিএ ৫ সহ সবাই পাস করেছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে যখন চারিদিকে হতাশা তখন এ প্রতিষ্ঠানটির শতভাগ পাসের চমক স্থানীয় পর্যায়ে আলোতনার ঝড় তুলেছে।
জানা গেছে, ২০১৭ সালে প্রতিষ্ঠিত কুঞ্জেরহাট বাজার এলাকার গ্রীনভিউ মডেল স্কুল একাডেমিক মানের দিক থেকে জেলা পর্যায়ে সুনাম ছড়িযে পড়েছে। মেধাবি ও দক্ষ শিক্ষকদের একটি টীম নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত। স্কুলটিতে দশম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১৫ জন। যা মফস্বল এলাকার একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ। স্কুলটি একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত।
এবছর এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে ২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বোরহানউদ্দিন উপজেলায় শতভাগ পাসের সাফল্য শুধু এ প্রতিষ্ঠানের। চারিদিকে যখন এমপিওভুক্ত স্কুলগুলোতে ফলাফলে বিপর্যয়, তখন গ্রীনভিউ মডেল স্কুল গড়লো শতভাগ পাসের রেকর্ড বিস্ময়ের সৃষ্টি করে। এরমধ্যে-মো. মাশরাফি ও ফাহিমা আক্তার মীম পেয়েছে ৪. ৯৪। পুনঃনিরীক্ষণে এরাও জিপিএ ৫ পাবে বলে মনে করছেন, স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন।
বিদ্যালয়ের অন্যতম পরিচালক সহকারী অধ্যাপক মো. বিল্লাল মোল্লা বলেন, গ্রীনভিউ মডেল স্কুলে ধনি-গরিব বৈষম্য নেই। সব শিক্ষার্থীকে সমান চোখে দেখা হয়। এখানে অধ্যয়ণরত শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট পড়তে হয়না। তিনি আরো বলেন, শুধু শিক্ষায় ভালো ফলাফল করবে তেমনটি আমরা ভাবিনা; নৈতিক ও আদর্শের দিক থেকে ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।
