সর্বশেষঃ

উজ্জীবিত অভিভাবক ও শিক্ষার্থীরা

উপজেলায় সেরা পরানগঞ্জ হালিমা খাতুন বালিকা বিদ্যালয়

ইয়ামিন হোসেন ॥ উত্তর ভোলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান পরানগঞ্জ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর এসএসসিতে দুইটি এ প্লাসসহ ৭০জন উর্ত্তীণ হয়েছে। ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০জন উত্তীর্ণ হওয়ায় পাশের হার দাঁড়িয়েছে ৯২%। এ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে ফলাফল চরম ভাবে বির্পযয় হলেও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে অতীতের মত ভাল রেজাল্ট ধরে রেখেছে এ প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান এর দক্ষ পরিচালনায় শিক্ষকদের শতভাগ দায়িত্ব পালনে এ ফলাফল সম্ভব হয়েছে বলে অভিভাবকদের ধারণা।
সদ্য পাশ করা শিক্ষার্থীরা জানান. আমাদের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রতি সপ্তাহে, মাসে রাতে রাতে আমাদের বাসায় গিয়ে তদারকি করতেন। আমরা ঠিক মত টেবিলে থাকি কিনা।
বাসায় অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরা গিয়ে এ তদারকি আমাদের পড়াশোনার মান আরো বৃদ্ধি করেছে। যার পুরুষ্কার হিসেবেই আজকে আমরা ভাল রেজাল্ট করতে পেরেছি। আবদুল হামিদ নামের এক অভিভাবক বলেন, টিপু স্যারসহ এ স্কুলের শিক্ষকদের অবদানেই আজ আমার মেয়ে ভাল রেজাল্ট করেছে।
হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান বলেন, আমিসহ আমাদের শিক্ষকরা নিজেদের উপর থাকা অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার চেষ্টা করেছি। নিজেদের অফিস টাইমের বাহিরেও রাতে শিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে খোঁজ নিয়েছি। প্রতি বছর শুধু এমন একটি দিনে ভাল রেজাল্টের জন্য এ পরিশ্রম করেছি। টিপু সুলতান বলেন, আমি আমার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য সকল শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সবার সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠান এ ভাল রেজাল্ট করা সম্ভব হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।