ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
ভোলার আলীনগরে পুকুরে ডুবে শিশুর মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় পুকুরের পানিতে পড়ে নাহিদ নামের (৫) এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু নাহিদকে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নাহিদ ওই এলাকার জাহাঙ্গীর ও রাবেয়া দম্পতির চতুর্থ (ছোট ছেলে) সন্তান।
নাহিদের চাচা আলমগীর জানান, দুপুর ১ টা থেকে নাহিদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আমরা বাড়ির আসপাশে অনেক খোঁজা খুঁজি করি তাকে কোথাও খুঁজে পাইনি। বাড়ির পাশের পুকুরে বেশ কয়েকবার খোঁজার পরেও পাওয়া গেলোনা। পুনরায় পুকুরে কয়েকজন মিলে খোঁজার পড়ে মৃত অবস্থায় নাহিদকে পাওয়া যায়। ততক্ষণে দুই ঘন্টা সময় পার হয়ে গেছে। সেখান থেকে নাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ আল-মামুন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে এমনটাই জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
