বিডিএফ’র দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী হলেন রাজীব হায়দার

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা বিডিএফ’র সাবেক আহ্বায়ক রাজীব হায়দার সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি ভোলার প্রাচীণতম জমিদার বাড়ীর তথা বোরহানউদ্দিন হায়দার আলী মিয়া বাড়ীর মৃত আমিরুল ইসলাম মিয়ার ছেলে। দাদা ইয়াকুব আলী ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। ছোট বেলা থেকেই পূর্ব পুরুষদের দেখানো পথেই হাটছেন। মানুষের দুঃখ-দুর্দশায় নিজেকে সব সময় নিয়োজিত রাখেন। তার বাবা ছিলেন একজন নিরেট ভদ্র, বিনয়ী, পরোপকারকারী ধর্মপ্রাণ মুসলিম।
রাজীব ২০ বছর আগে জীবন সন্ধানে সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সমাজ সেবা সংগঠন প্রতিষ্ঠা করেন। হাটি-হাটি পা-পা করে নান প্রতিকুলার মধ্য দিয়ে এগিয়ে যান। অগনিত মানুষের সহযোগিতায় তার সেবামূলক কার্যক্রম চালিয়ে যান। তার মধ্যে অন্যতম অসহায় রুগ্ন মানুষের চিকিৎসাসেবা, দুস্থ্য ও প্রতিবন্ধি মানুষের ইফতার সামগ্রী, শীতবশ্র বিতরণ, ক্ষুদ্র কর্মসংস্থান, ঘর নির্মাণে সহযোগিতা করারসহ নানাবিধ সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে আসছেন। ভোলার মানুষের বরিশালের সাথে যোগাযোগের জন্য ব্রীজ নির্মাণ, নদী ভাঙ্গন রোধ, গ্যাস বিতরণসহ বিভিন্ন আর্থ সামাজিক সমস্যা সমাধানে প্রতিষ্ঠিত সংগঠন ভোলা ডেভেলপমেন্ট ফেরাম প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামস্থ ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং বর্তমানে সংগঠনটির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত বৃহস্পতিবার তাকে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাকে এ পদোন্নাতি দেয়া হয়।
পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বোরহানউদ্দিন বড় মানিকা ২নং ওয়ার্ড অবহেলিত দিনমজুর এলাকায় অবস্থিত গাইন বাড়ী জামে মসজিদের সভাপতি। বড় মানিকা দারুল কুরআন হাফেজি নুরানি মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি এবং চরফ্যাশন শশীভূষণ থানায় অবস্থিত মাকবুলিয়া ছালেহিয়া হাফেজি নুরনি মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জীবনের শেষ বিন্দু পর্যন্ত সামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিপ্রায় ব্যক্ত করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।