ওয়েষ্টার্ণ পাড়ার পরিচিত মুখ ইকবালের মৃত্যু ॥ দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ ভোলা শহরের ওয়েষ্টার্ণ পাড়া নিবাসী মহসিন মিয়ার ছেলে (খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফরহাদ হাজির নাতি) এবং সকলের পরিচিত মুখ ইকবাল হোসেন মৃত্যু বরন করেছেন। শুক্রবার দুপুরে জুময়ার নামাজের জন্য বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়ার সময় স্টোক করেন তিনি। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৬) বছর। তিনি পিতা, মাতা, ২ সন্তান, স্ত্রীসহ অংসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ইকবাল হোসেনের মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাযা শুক্রবার এশার নামাজ শেষে খলিফাপট্টি ফেরদাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
