সর্বশেষঃ

ভোলায় পৌর ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা পৌর ৫নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুময়ার নামাজ শেষে শহরের কালিনাথ রায়ের বাজারস্থ হাটখোলা জামে মসজিদে ইফতার মাহফিলে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার কাজির হোসাইন। পৌর ৫নং ওয়ার্ড জামায়াতের আমিরের সভাপতিত্বে এবং মাস্টার আমির হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্বাস উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিন। এ সময় পৌর ৫নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেত-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।