সর্বশেষঃ

বোরহানউদ্দিনে পেশাজীবীদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার মডেল মসজিদের অডিটোরিয়াম হলরুমে বোরহানউদ্দিন পৌর জামায়াতে ইসলামির আমির মাওলানা মোঃ আমান উল্যাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল শুরু হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও ভোলা-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মোঃ ফজলুল করীম বলেন, আপনারা বিভিন্ন পেশায় থেকেও মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। রোজা শুধু উপবাস থাকার নাম নয় তাকওয়া তথা আল্লাহ ভীরুতাও শিখায়।
বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান বলেন, এক আছিয়া আমাদের বিবেককে নাড়া দিয়েছে যে কুরআনের আইন ছাড়া ধর্ষক চূড়ান্ত শাস্তি পাবে না। তিনি আরো বলেন, বিগত দিনেও এ রকম কত শত ধর্ষণ হয়েছে, তবে তা মিডিয়া এভাবে ঢালাওভাবে প্রচার করতে পারেনি, তখন সাংবাদিকদের হাত পা বাঁধা ছিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ শফিউল্লাহ, সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কালাম, জামায়াত নেতা অধ্যক্ষ মোঃ নূর নবী, অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।