ভোলায় ২৪ ঘণ্টায় ২০ মিলিমিটার বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ভোলায় জামায়াতের পৌর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় জামায়াতে ইসলামীর পৌর যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা শহরের জামায়াতে ইসলামীর অফিসের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হারুন-অর-রশিদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা ইসমাইল হোসেন মনির, পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, জেলা যুব বিভাগের প্রধান আমির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা রমযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা পেশ করেন এবং বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি যুব সমাজের করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা, উপজেলা, পৌর জামায়াতের বিভিন্ন নেতা-কর্মী, ভোলা পৌর সভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
