সর্বশেষঃ

পেশাজীবীদের নিয়ে ভোলায় জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ পেশাজীবীদের নিয়ে ভোলায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোলা শহরের জামায়াতে ইসলামীর হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা ইসমাইল হোসেন মনির, পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিন, সহকারী সেক্রেটারী মেহেদী হাসান সুমন, জামায়াত নেতা মাওলানা ফজলুল হক, হেদায়েতুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তরা রমযানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা পেশ করেন এবং বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্র নেতা মোঃ কামরুল হাসান। আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।