সর্বশেষঃ

দৌলতখানে চরপাতা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরপাতা ইউনিয়ন শাখা। শনিবার (৮ মার্চ) বিকেলে চরপাতা কাজীর হাট বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চরপাতা ইউনিয়ন সভাপতি হাফেজ ইসমাইল এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য মুহাদ্দিস ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান তারেক হাওলাদার, সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা মজলিসে শূরা সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা তারবিয়াত বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, চরখলিফা ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান খাঁনসহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।