কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোনের মৃত্যু
যুবদল সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের শোক

মোঃ শাহীন কাদের ॥ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার বড় বোন খাদিজা খাতুন কিডনি ও ফুসফুসের জটিলতায় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২২ জানুয়ারি) সকাল ৭টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা ও পরোপকারী নারী হিসেবে মরহুমা খাদিজা খাতুনকে এলাকার সবাই সম্মান ও শ্রদ্ধা করতেন। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন।
