সর্বশেষঃ

ভোলার দক্ষিণ দিঘলদীতে জামায়াতের কর্মীসভা অনুষ্ঠিত

এইচ এম এরশাদ ॥ ভোলার দক্ষিণ দিঘলদীতে বাংলাদেশ জামায়াতে ইসলমাীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বিকাল ৪টায় দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নতুন হাট বাজারের মজিদ মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব বিভাগের মোঃ ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহাদাত হোসেন। দক্ষিণ দিঘলদী ইউনিয়নের জামায়াতের সভাপতি অধ্যক্ষ ফজলুল হক মহসিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোহাম্মদ মাওলানা আহসান উল্লাহ, উত্তর দিঘলদী ইউনিয়নের জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ শরীফ, দক্ষিণ দিঘরদী ইউনিয় যুব বিভাগের সভাপতি মোঃ হাসান উল্লাহ। কর্মী সভায় সার্বিক সহযোগিতা করেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশ জামাত ইসলামের নেতা আলহাজ্ব মোঃ দুলাল হাজী।
এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন আগামী দিনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তা হলে বাংলাদেশে কোন চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ থাকবে না। আমাদের এই লক্ষে আপনারা আমাদের সাথে থাকবেন এমন প্রত্যাশা কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।