ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
চরফ্যাশনে পানিতে ডুবে দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলার চরফ্যাশনে পানিতে ডুবে তাসছিয়া আক্তার (২) ও মো: সিদ্দিক (৬৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত তাসছিয়া ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো: নয়ন মিয়ার মেয়ে ও মো: ছিদ্দিক একই উপজেলার দুলারহাট থানা এলাকার আমিনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরিদাবাজ গ্রামের মো: মতলব আলী মেয়ে। মঙ্গলবার পৃথক পৃথকভাবে এ ঘটনা ঘটে।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, তাসছিয়া তার মায়ের সাথে ওসমানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে নানার বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে তার পরিবারের অগচরে বসতঘর থেকে বের হয়ে ঘরের পাশে পুকুরে পরে যায়। পরে খোঁজাখুজি করে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা। অপরদিকে সকালের দিকে বাড়ির পুকুরের হাত-মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে পরে মৃত্যু হয় মো: সিদ্দিকের। স্বজনরা জানান, নিহত ছিদ্দিক দীর্ঘ দিন ধরে অসুস্থ্য ছিলো। তার চলাচল ক্ষমতা তেমন ছিলো না। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান তাসছিয়ার মৃত্যু তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু পরিবার থেকে কোন অভিযোগ করেনি। অন্যদিকে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফ ইফতেখার মো: সিদ্দিকের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন।
