ভোলা শহরের পরিচিত মুখ মনির আহম্মেদের ইন্তেকাল

ভোলার বাণী রিপোর্ট ॥ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির আহম্মেদ মৃত্যু বরন করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত মাথায় টিউমার রোগে আক্রান্ত ছিলেন। ইন্ডিয়ার ভেলর-এ চিকিৎসা নিয়ে কিছুটা ভালও ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না, অবশেষে মৃত্যুবরণ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অন্তত (৫৩) বছর। তিনি স্ত্রী, ১ পুত্র সন্তান, বাবা-মাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৮৭-৮৮ ব্যাচের শিক্ষার্থীরাসহ ভোলার বিভিন্ন মহল। মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপজেলা জামে মসজিদের প্রাঙ্গনে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
