সারাদেশে মধ্যে প্রথম স্থান অর্জন
ভোলা ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট-সনদপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ সারা বাংলাদেশ ব্যাপি কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরিক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়। ওই ফলাফলে সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে ভোলা ল্যাবরেটরির শিক্ষার্থীরা। প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে ওই সকল কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। বুধবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। ভোলা ল্যাবরেটরি স্কুলের ৬ জন কোমলমতি শিক্ষার্থীরা এই সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: শাহ্ জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা বাংলাদেশ ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: ইসরাফিল, ভোলার ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী প্রমূখ।
