গুলশান একসময় ছিল ‘ভোলা মহল্লা’: ঠিকানার ফলকে ঢাকার পুরোনো মানচিত্রের খোঁজ
ঢিলে-ঢালায় চরফ্যাশন-মনপুরায় নির্বাচন অনুষ্ঠিত
চরফ্যাশনে জয়নাল, মনপুরায় জাকির নির্বাচিত

ভোলার বাণী রিপোর্ট ॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের নির্বাচনে ভোলার চরফ্যাশন-মনপুরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢিলে-ঢলাভাবেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ৯-১০টা পর্যন্ত কেন্দ্রগুলোতে তেমন ভোটারের উপস্থিতি চোখে পড়ে নাই। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিছু কিছু ভোট কেন্দ্রে স্বল্প সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মনপুরা উপজেলায় সকাল থেকে বিকাল পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কিন্তু চরফ্যাশন উপজেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোন ভোটারের উপস্থিতি না পড়লেও বিকাল ৩টার পর কিছুটা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চরফ্যাশন উপজেলায় চেয়রম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতিকের প্রার্থী জয়নাল আবেদনী। তিনি পেয়েছেন ৬৮ হাজার ৩শ’ ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতিকের মোঃ ফিরোজ পেয়েছেন ১০ হাজার ৯শ’ ৮৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন তালা প্রতিকের প্রার্থী মোহাম্মদ ছাদেক মিয়া। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৭শ’ ২৪ ভোট। তার নিকটতম প্রার্থী বই প্রতিকের মোঃ নোমান পেয়েছেন ২৪ হাজার ৮শ’ ২৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন কলস প্রতিকের আকলিমা বেগম। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৭শ’ ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতিকের নাসিমা বেগম পেয়েছেন ১৭ হাজার ৮শ’ ৮৬ ভোট।
অন্যদিকে মনপুরা উপজেলায় চেয়রম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী মোঃ জাকির হোসেন। তিনি পেয়েছেন ২১ হাজার ৪শ’ ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতিকের শাহরিয়ার চৌধুরী পেয়েছেন ১৫ হাজার ৮শ’ ৭৩ ভোট। এছাড়া দোয়াত-কলম প্রতিকের মোঃ সিদ্দিকুর রহমান পেয়েছেন ১শ’ ৬১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন টিইউবওয়েল প্রতিকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রহমান। তিনি পেয়েছেন ২৪ হাজার ৭শ’ ৬৭ ভোট। তার নিকটতম প্রার্থী তালা প্রতিকের মোঃ ছালাউদ্দিন (হেলাল) পেয়েছেন ১১ হাজার ৯শ’ ৪৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতিকের প্রার্থী ইয়াছমিন জাহান মিনু। তিনি পেয়েছেন ১৯ হাজার ৩শ’ ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাঁস প্রতিকের পারভিন আক্তার রেবু পেয়েছেন ৯ হাজার ৪শ’ ৩০ ভোট। এছাড়া কলস প্রতিকের আমেনা বেগম পেয়েছেন ৮ হাজার ১শ’ ৩ ভোট।
