লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন
শুভ সভাপতি, সম্পাদক সাকিব

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ “প্রতিভা বিকাশে সহযোগিতাই আমাদের লক্ষ, হোক না আধার তবুও চলো…” এই প্রতিপাদ্যে ১৯৮৬ সালে যাত্রা শুরু করে ভোলার লালমোহনে শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন “লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন”। যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কল্যানে কাজ করছে সংগঠনটি। এই সংগঠনটিকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন করে ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিকে অনুমোদন দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক নূরুন্নবী চৌধুরী শাওন এবং উপদেষ্টামন্ডলী।
নায়মুল হাসান শুভকে সভাপতি এবং মো. সাকিব হাওলাদারকে সাধারণ সম্পাদক করে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের ২৮ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. পান্না, নাহিদুল ইসলাম নাহিদ, অভি হাছান, মাহির ফয়সাল প্রণয়, তাজউদ্দিন সাজিদ, ফাহাদ হোসেন হিরা, মেহেদী হাসান সিহাব, তরিকুল ইসলাম রাফসান এবং মো. সজিবকে সহ-সভাপতি করা হয়েছে।
অন্যদিকে নতুন এ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. সিহাদ, মেহেদী হাসান, মো. মহিবুল্যাহ মুন্না, সিহাব উদ্দিন শামীম, মো. রাসেল আহমেদ, সাগর চন্দ্র দাস এবং সাব্বির আহমেদ লিমন। লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের নবগঠিত কমিটিতে সাগঠনিক সম্পাদক হিসেবে আছেন, মো. রাতুল, মো. এনাম, তাসওয়ার, মেশকাত, ইকরা, রাফাত, তিবা এবং আলিফ।
নবগঠিত এই কমিটির দপ্তর সম্পাদক ফৌজিয়া নাজনিন অন্তরা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সুমাইয়া ইসলাম নদী।
এদিকে কমিটি ঘোষণার পর নবগঠিত লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনটিকে সুশৃঙ্খলভাবে আরো এগিয়ে নেয়াসহ শিক্ষার্থীদের কল্যানে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
