ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
গোল্ডেন এ প্লাস পেয়েছে নুপুর

ভোলার বাণী রিপোর্ট ॥ সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষায় বোরহানউদ্দিন উপজেলার বাধন হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে ইসরাত জাহান নুপুর। মেধাবী শিক্ষার্থী নুপুর পরিশ্রমের মাধ্যমে বাবা-মায়ের মুখে হাঁসি ফুঁটিয়েছে। এলাকাবাসী জানান এই মেয়েটি খুবই মেধাবী, তার এই সাফলে আমরা সকলেই আনন্দিত। তার পিতার নাম মোঃ মাসুম বিল্লাহ। মায়ের নাম সেলিনা আক্তার। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভোলাসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নুপরের বাবা-মা।
