ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
ইউল্যাবে ৭ম সমাবর্তন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব)-এ ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ আয়োজন করা হয়। এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে স্নাতক সম্পন্ন করেছেন কাউন্সিলর মো: ওমর ফারুকের মেজ সন্তান মো: আবদুর রহমান (রিফাত)।
অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি অনুষ্ঠানটির সূচনা ও সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
এছাড়া বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। গ্র্যাজুয়েটদের উদ্দেশে বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. কাজী আনিস আহমেদ ও উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।
জানা যায়, এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে মো: আবদুর রহমান (রিফাত) তার স্নাতক জীবন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন করেন। মো: আবদুর রহমান (রিফাত) ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো: ওমর ফারুকের মেজ সন্তান। রিফাত ইউল্যাবের মিডিয়া স্ট্যাডিজ এবং সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
তিনি বলেন, আমি সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছি। আমি বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন আমার দেবার পালা। সত্য এবং ন্যায়ের সঙ্গে সাংবাদিকতা করতে চাই। মানসম্মত সংবাদ প্রকাশ করতে চাই। শুধু ভোলা না, দেশের জন্য কিছু করতে চাই।
