কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বিল্লাল হোসেন জুয়েল

মেসকাত আহাম্মেদ (শিক্ষানবীশ রিপোর্টার) ॥ ভোলা সদর উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন জুয়েল। বৃহস্পতিবার (২ মে) জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটি এ সহকারী অধ্যাপক’কে ভোলা সদরের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করেছেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসান।
তিনি ভোলার বাণী’র এ প্রতিবেদক কে জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ উদযাপন কমিটির বিচারকগণ উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. বিল্লাল হোসেন জুয়েল স্যার; কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক মনোনীত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।