সর্বশেষঃ

পশ্চিম ইলিশার ইয়াবা কারবারি ইউসুফ আটক

স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন থেকে ইয়াবা ব্যবসায়ি মো. ইউসুফকে (২৩) ৫৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউসুফ দক্ষিণ চরপাতা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আমির হোসেন মিয়ার ছেলে। ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. জামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ অভিযান চালিয়ে ইউসুফকে ৫৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।