সর্বশেষঃ

ভোলার রাজাপুরের এক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল

 

ইয়ামিন হোসেন।
ভোলার রাজাপুরের শান্তিরহাট বাজার সংলগ্ম সাহিদা রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুকু রাণীর বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে এ মিছিল করা হয়।


সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুকু রাণী ঠিকমত ক্লাস করেন না। শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। এসব বিষয়ে ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা ভোলার প্রাথমিক শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
মঙ্লবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুকু রাণী আসলে শিক্ষার্থীরা তার পদত্যাগ চেয়ে জুতা মিছিল করেন। এ সময় তাদের সাথে রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান মিয়াসহ অভিভাবকরা ঝাড়ু নিয়ে একাত্মতা প্রকাশ করে মিছিল করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুকু রাণী বক্তব্য জানতে বার বার ফোন দিলেও ফোন বন্ধ পাওয়া গেছে।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নোমান বলেন, প্রধান শিক্ষিকা খুকু রাণী স্কুলে ঠিকমত আসেন না। আসলেও ক্লাস করেন না তাই শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। আমি এসে খুকু রাণীকে নিরাপত্তা দিয়ে পাঠিয়ে দিয়েছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আজকের জুতা ঝাড়ু মিছিলের সম্পর্কে জানিনা তবে লিখিত অভিযোগ পেয়েছি সেটা তদন্ত চলছে ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।