শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা জেলার পুলিশ সুপার
জেলা আ’লীগ সভাপতির সাথে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

ভোলার বাণী রিপোর্ট ॥ ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ভোলা জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি এভোকেট মোঃ বশীর উল্লাহ, ও সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুল হক লিটু। সোমাবার সন্ধ্যায় জেলা আ’লীগ সভাপতির বাস ভবনে দিয়ে সৌজন্য সাক্ষাত করেন নব-নির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম রনি, আ’লীগ নেতা শহিদুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, গোলাম মাহমুদসহ অন্যান্য আইনজীবী ও আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
