ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর
জাটকা শিকারের দায়ে ভোলায় ২ জেলে আটক

বনি আমিন, ইলিশা ॥ ভোলায় মেঘনা নদীতে জাটকা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ার) বিকালে ইলিশা নৌ-পুলিশের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, মেঘনা নদীর ইলিশা পয়েন্টে জাটাক ইলিশ শিকার করছিলেন জেলেরা। এ সময় নৌ-পলিশের ওসি বিদ্যুৎ কুমার বড়–য়ার নেতৃত্বে একটি টিম নদীতে টহলরত ছিলেন। এ সময় তারা দেখেন জেলেরা জাটকা শিকার করছে। নৌ-পুলিশের টহল টিম দেখে তারা পালানোর চেষ্টা চালায়। তখন নৌ-পুলিশের সাব-ইন্সপেক্টর রাশিদুল ইসলাম রাশেদ ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হন। আটককৃত জেলেরা হচ্ছেন- ইসরাফিল ও দিদার। এদে মধ্যে ইসরাফিরের বাড়ী দৌলতখান উপজেলার মদনদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এবং দিদারের বাড়ি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডে।
নৌ-পুলিশের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, নৌ-পুলিশের একটি টিম নদীতে টহলরত অবস্থায় জাটকা শিকারের কারণে ২ জেলেকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা পক্রিয়াধীন রয়েছে।
