ভোলার পূর্ব ইলিশায় নির্বাচন পরবর্তী তান্ডবে পথে বসেছে কৃষকের পরিবার

বনি আমিন, ইলিশা ৷ ৷ ভোলা সদর উপজেলার ২নং ইলিশায় সদ্য ঘটে যাওয়া নির্বাচনী তান্ডবে পথে বসেছে নিজাম নামের এক কৃষকের পরিবার। গত ৮ই জানুয়ারী রাতে ইলিশা ৬নং ওয়ার্ডের তালুকদার চর নামক জায়গায় অতিউৎসাহী কিছু আওয়ামীলীগ কর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী নিজামের পরিবার।
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ কে ৯ম বারের মত নির্বাচিত করেছে ভোলার মানুষ। ভোলায় কোন রাজনৈতিক হানাহানির মত ঘটনা যাতে না ঘটে যার জন্য কঠোর নির্দেশনা তোফায়েল আহমেদ এর।সেই নির্দেশনা অমান্য করে পূর্ব ইলিশা ৬নং ওয়ার্ডের তালুকদার চরের অতিউৎসাহী আওয়ামীলীগ কর্মী হারুন, আবু তাহের, ইমরান, এরশাদরা বিএনপি কর্মী আখ্যা দিয়ে অসহায় কৃষক নিজামের তিন শতাধিক পানের বরজ ভেঙে দিয়ে নিজাম কে পথে বসিয়ে দিয়েছে। এতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে নিজামের পরিবার।
সরজমিনে গিয়ে জানা যায়, নিজাম বিএনপির তৃণমূল পর্যায়ের একজন সমর্থক ও গরীব কৃষক। নির্বাচনের আগে স্থানীয় কর্মী হারুনের নেতৃত্ব নিজামের কাছে টাকা দাবী করেন। নিজাম টাকা না দেওয়ার নির্বাচনের পর পথের ফকির বানিয়ে দিয়েছে হারুন এরশাদরা।
নিজাম বলেন, জমি দখল কারি লোকজন বলে তুই যদি আমাদের মনমতো কাজ না করোস, আমাদের কথা না শুনোছ তাহলে তোর পানের বরজটি নির্বাচনের পর ধ্বংস করে দিবো।
নিজাম আরো বলেন, তাদের কথা না শোনায়, নির্বাচনের শেষে, পরের রাতে আমার ৮থেকে ১০ লাখ টাকার পানের বরজটি ধ্বংস করে দেয়।
পানের বরজটি ধ্বংস করার কারণে আমি এখন পথের ভিক্ষারী।আমি এখন আমার ছেলে সন্তানকে কি করে খাওয়ামু। আমার আর কোন সম্পদ নাই,এই পানের বরজ ছাড়া। আমি সরকারের কাছে আমার সাথে ঘটে যাওয়ার ঘটনার বিচার চাই।
এদিকে এ ঘটনায় থানায় বা কোথাও কোন বিচার না দিতে বার বার হুমকি দিচ্ছে অভিযুক্তরা এমন অভিযোগ ও করেছে নিজামের পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত হারুনের সাথে যোগাযোগ করার জন্য তার এলাকায় গিয়েও তাকে পাওয়া যায়নি৷
এই বিষয়ে ইলিশা ফাড়ির ইর্নচাজ গোলাম মোস্তফা জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি৷ নিজাম কে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিবো।
