ভোলায় পুলিশের আয়োজনে পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ভোলার বাণী ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এর শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্তি উপলক্ষে আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এক বিশেষ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। বুধবার (১০ জানুয়ারী) পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম মহোদয় এ সময় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ,এইচ,এম মাহমুদুর রহমান, জেলা প্রশাসক আরিফুজ্জামান, বাংলাদেশ নৌবাহিনী’র ক্যাপ্টেন এম শরিফুল হক খান, নৌ-বাহিনীর ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেন, জোনাল কমান্ডার দক্ষিণ জোন, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামানসহ জেলা পুলিশের ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
