দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলায় আইন-শৃঙ্খলার বিশেষ সভা অনুষ্ঠিত

ভোলার বাণী ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) বিকাল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
