২৭ এ পদার্পণ করলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা
কেক কাটা ও দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার ॥ ২৬ পেরিয়ে ২৭ শে পদার্পণ করলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক এ প্রতিণ্ঠানটি ১৯৯৭ সালে ভোলার চরনোয়াবাদ এলাকায় প্রতিষ্ঠিত হয়। মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২৭ বছরে পদার্পণ করলো। ইতোমধ্যে ভোলা, বরিশাল, পটুয়াখালি ও হাতিয়ায় ৭২ টি শাখা নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে একঝাক তরুণ দক্ষ হাত নিয়ে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, প্রাণী ও মৎস্য সহ নানা কর্মকান্ড নিয়ে অসহায় মানুষের কাছে পৌছে গেছে তাদের কর্মকান্ড। সুবিধা গ্রহন করছে কয়েক হাজার পরিবার। বেকারত্ব ঘুচেছে স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের হাজারেরও বেশি বেকার যুবক ও যুবাদের। এ সকল উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করছে পিকেএসএফসহ বিভিন্ন দাতা সংস্থা।
২৭ বছর পদার্পণ উপলক্ষে সোমবার দুপুরে সংস্থার মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে এক্সিম ব্যাংক ভোলা শাখার আয়োজনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে কেক কেটে গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে অভিন্দন ও শুভেচ্ছা জানান ব্যাংক কর্তৃপক্ষ।
বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, এক্সিম ব্যাংকের ভোলা শাখার ব্যাবস্থাপক মোঃ মোকাম্মেল হক, সংস্থার পরিচালক হুমায়ুন কবীর, মাইক্রেফিন্যান্স পরিচালক, মোঃ জাকির হাসেন ও পরিচালক হিসাব ও অর্থ মোঃ মোস্তফা কামাল।
