সর্বশেষঃ

চিরনিদ্রায় শায়িত হলেন সকলের প্রিয় আলমগীর মাস্টার

মাহে আলম মাহী ৷৷ ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া নিবাসী সকলের পরিচিত ও প্রিয় মানুষ মোঃ আমিন উদ্দিন আলমগীর মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫ টা বেজে ৩৫ মিনিটে রাজধানী ঢাকার বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।  তার মৃত্যুতে ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। আলমগীর মাস্টারের ইন্তেকালের পর ভোলা ওয়েস্টার্ন পাড়া জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর ভোলা খলিফাপট্টি ফেরদৌস জামে মসজিদে মরহুম আলমগীর মাস্টারের জানাজা নামাজ আনুষ্ঠিত হয়। তাঁর জানাজা নামাজে দলমত নির্বিশেষে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। জানাজা নামাজ শেষে সকলের প্রিয় মরহুম আলমগীর মাস্টারকে ভোলা শহরের আশ্রাফ শিকদার জামে মসজিদের কবরস্থানে সমাহিত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।