সর্বশেষঃ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে ভোলায় লিফলেট বিতরণ

মোঃ শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় নির্বাচন বাতিলের এক দফ দাবিতে বিএনপি’র ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে ভোলায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ উপস্থিত ছিলেন যুব দল নেতা ফারুক ও সিকদার জাকির হোসেন সবুজ সহ থানা যুবদল পৌর যুবদল ইউনিয়ন যুব দলের বিভিন্ন পর্যায়ের তরুণ নেতাকর্মীদের নিয়ে ভোলা সদর রোডে বুধবার বেলা 11:30 মিনিটের সময় বাংলা স্কুল মোড় থেকে উকিলপাড়া হয়ে যুগীর গোলের দিকে যায়।

এ সময় তারা রাস্তার দু’পাশে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করে এবং বিএনপি’র দলীয় স্লোগানে মুখরিত ছিলেন নেতা কর্মীরা।

লিফলেট বিতরণ করে মিছিল শেষে তরিকুল ইসলাম কায়েদ বলেন।
৭ জানুয়ারি ডামী ভোটের খেলা বর্জন করুন।
ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনের বিরত থাকুন।
সরকারের সকল প্রকার ট্যাক্স খাজনা অন্যান্য বিল স্থগিত রাখুন।
অতি শীঘ্রই আমাদের গণতান্ত্রিক আন্দোলন লড়াইয়ের বিজয় অবশ্যম্ভাবী ও অনিবার্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।