সর্বশেষঃ

বিবা’র মানবতার দেয়ালের ব্যানারে মানবিক ডাক্তারের কম্বল বিতরণ

মনিরুল ইসলাম ॥ বিবা’র মানবতার দেয়ালের ব্যানারে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার একজন মানবিক ডাক্তার কম্বল বিতরণ করেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল চারটায় চর সামাইয়া চৌকিদার বাড়ি জাম মসজিদে এ কম্বল বিতরণ করা হয়। ওই ডাক্তার বলেন দীর্ঘদিন যাবত বিবা’র মানবতার দেয়ালের নামে তারা যে কার্যক্রম চালিয়ে এসেছে তা সত্যিই একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগকে উৎসাহ প্রদানের লক্ষ্যেই তিনি তার নাম গোপন করে অসহায়দের পাশে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ খবর প্রকাশের পর ঢাকা থেকে আরো একজন মানবিক মানুষ শর্তসাপেক্ষে আরো কিছু কম্বল বিতরণ করেন। শর্ত হচ্ছে নির্ধারিত বোরহানউদ্দিন উপজেলায় এ কম্বল গুলো বিতরণ করতে হবে। কিন্তু তার নামের পরিবর্তে বিবা’র মানবতার দেয়ালের নাম ব্যানারে ব্যবহার করা। যাতে করে এভাবে সমাজের আরো কিছু মানুষ এ কাজে এগিয়ে আসে পাশাপাশি বিবার মানবতা দেয়ালটিও প্রসারতা লাভ করে।
এ কার্যক্রমে আজকে চরসামাইয়া চৌকিদার বাড়ি জামে মসজিদের সামনে কম্বল বিতরণে উপস্থিত ছিলেন চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপস্থিত ছিলেন চরসামাইয়া ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা রিয়াজ উদ্দিন কাসেমী, উপস্থিত ছিলেন শিক্ষক শাহ ইমরান হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) বোরহানউদ্দিন উপজেলায় কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মোঃ আনোয়ার উল ইসলাম, বোরহানউদ্দিন থানার এস আই মোহাম্মদ মানিক, বোরহানউদ্দিন পাওয়ার প্লান্টের প্লান্ট অপারেটর মোঃ কামরুল হাসান সাগর।
দি বেস্ট ইনিশেয়েটিভ অব ভোলা এসোসিয়েশন বিবা’র মানবতা দেয়াল এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান আমাদের আরো কিছু কম্বলের চাহিদা রয়েছে, আশা করছি বিত্তবানদের এভাবে এগিয়ে আসায় খুব শীঘ্রই সেই চাহিদাও পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এবং অসহায়দের পাশে আমরা শীত বস্ত্র নিয়ে দাঁড়াতে পারবো।
তিনি আরও বলেন, আগামী নতুন বছরে বই উৎসবের দিন বিবা’র মানবতার দেয়াল এর পক্ষ থেকে ভোলা শহরের মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করার আশা আছে ইনশাআল্লাহ। সমাজের সহৃদয়ের বিত্তবান মানুষরা এগিয়ে আসলে আমরা চাহিদা মতো স্কুল ড্রেস বিতরণ করে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারবো।
উল্লেখ্য, যে বিবা’র মানবতার দেয়ালটি “আপনার প্রয়োজনে নিয়ে যান, অন্যের প্রয়োজনে দিয়ে যান” এই স্লোগানকে সামনে রেখে বিগত এক বছর যাবত প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অসহায়দের মাঝে বিভিন্ন প্রকার সবজি, চাল, ডাল মুরগি বিতরণ করে আসছি। এখানে প্রশাসনের সর্ব স্তরের কর্মকর্তাগণসহ সমাজের প্রতিনিধিগণ আমাদের উৎসাহ দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি প্রতিনিয়ত নতুন ও পুরাতন কাপড়-চোপড় এখান থেকে দেয়া নেয়া হয়। যার প্রয়োজন এখান থেকে নিয়ে যায় এবং যাদের ব্যবহারযোগ্য কাপড়গুলো ব্যবহার করেন না তারা এগুলো এখানে নিয়মিত রেখে যান। এছাড়াও ভোলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সিভিল সার্জনের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাপ এর মাধ্যমে ৬৯ জনকে চিকিৎসা দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।