ভোলায় তোফায়েল আহমেদ এমপি’র মায়ের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

এইচ এম এরশাদ, বাংলাবাজার ॥ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের দোয়ায় ভাগ্যখুলে সন্তানের। মা ছিলেন তোফায়েল আহমেদ এমপির পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মায়ের মৃত্যুবার্ষিকীতে সেটা আবারো প্রমাণ করেছেন ভোলা সদর আসনের সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। সোমবার যোহর নামাজ পড়ে মরহুমা ফাতেমা খানম খাতুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান শেষে কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদ এর বাসভবনে এই আয়োজন করা হয়। দক্ষ স্বেচ্ছাসেবক এর মাধ্যমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে আপ্যায়ন করা হয়।
মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ভোলা সদর ও দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলার মানুষ অংশ গ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি তার মায়ের জন্য দোয়া চান। সুশৃঙ্খল আয়োজনে ১৫ হাজার অতিথি কে আপ্যায়ন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, ১৩নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সফল চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনসহ দৌলতখান-বোরহানউদ্দিনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
