ভোলায় কমিউনিটি লিডারদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় খানা ও কমিউনিটি পর্যায়ে একিভুত দুর্যোগ ঝুঁকি হ্রাস ও প্রস্তুতিতে কমিউনিটি লিডারদের সক্ষমতা বৃদ্বির লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশন এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয় সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীরর উপ পরিচালক মোঃ আবদুর রশীদ, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ বাবুল আকতার। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন প্রকল্পের কারিগরি কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। প্রশিক্ষণে ইলিশা ও কাচিয়া ইউনিয়নের ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির লিডার ও ইউনিয়ন দুর্যোগ কমিটির লিডারগণ উপস্থিত ছিলেন।
