ভোলায় উন্নত ব্যাবস্থাপনায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় উন্নত ব্যাবস্থাপনায় মাছ চাষ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মৎস্য খামার ব্যাবস্থাপক এইচ এম জাকির হোসেন।
পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা প্রশিক্ষণের আয়োজন করে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (লিগ্যাল এন্ড কর্মসুচি) অ্যাডভোকেট বীথি ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-পরিচালক ডাঃ অরুন কুমার সিংহ, মৎস্য টেকনিক্যাল অফিসার মোঃ আরিফুজ্জামান, সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ জিহাদুজ্জামান। প্রশিক্ষণে চরসামাইয়া, ধনিয়া ও চরনোয়াবাদের ২৬ মৎস্য চাষী অংশ নেয়।
