সর্বশেষঃ

ভোলায় রাস্তা পার হতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ভোলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় দুই যাত্রী আহত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের গুপ্তমুন্সী নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। পাঁচ বছর বয়সী শিশু তানিশা সদর উপজেলা ২ নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আব্দুল খালেক মুন্সির মেয়ে এবং কারিমিয়া কেরাতুল মাদরাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। ওসি জানান, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে। তারা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।