ভোলায় অবরোধের সমর্থনে জেলা বিএনপির মশাল মিছিল

মাহে আলম মাহী: ভোলায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৭ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে জেলা বিএনপি।
আগামীকাল সোমবারের অবরোধ সফল করতে রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা বিএনপির- সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম এর নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ইলিশা (ভোলা টু লক্ষ্মীপুর মহাসড়ক) পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট গিয়ে শেষ হয়।
এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বশির হাওলাদার, ইয়ারুল আলম লিটন, আকতার ফারুক বাচ্চু ও জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি রবিন চৌধুরী, লুকু চৌধুরী, ভোলা সদর উপজেলা যুবদল নেতা বিলাল হোসেন, মোঃ মাসুম, মোঃ জহির, রিয়াদ হাওলাদর, ভোলা জেলা ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রুবেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম। এছাড়াও মিছিলে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
