ভোলায় স্ত্রীকে খুশি করতে প্রতিবেশীকে খুন, অভিযুক্ত গ্রেফতার

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল টুলু ও ফারুকের মধ্যে ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে টুলু ফারুকের স্ত্রীকে গালমন্দ করে। এই ক্ষোভ থেকেই আজ সকাল সাড়ে ৭ টার দিকে ফারুক ছুরি দিয়ে টুলুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই অভিযান করে রাজাপুর থেকেই ফারুক কে গ্রেফতার করেছে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা, এস আই রবিন্দনাথ সিংহ ও এ এস আই মাইনুল। এই ঘটনায় টুলুর পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
