সর্বশেষঃ

ভোলায় মাসব্যাপী ড্রিম ল্যান্ড শিশু মেলা ও পন্য প্রদর্শনী -২০২৩ উদ্বোধন

মেজবা উদ্দিন টুটুল : ভোলায় মাসব্যাপী শিশু মেলা ও শিশু পন্য প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫শে নভেম্বর শনিবার সকাল ১১:৩০ মিনিট ভোলার সার্কিট হাউস সংলগ্ন সাবেক শিশু পার্কের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার পর্দা ওঠার পরপরই খুলে দেয়া হয় মেলার প্রবেশ পথ। উদ্বোধনের প্রথম দিনই প্রচুর দর্শনার্থীদের উপচে পড়া ভিল লক্ষ্য করা যায়।

উক্ত মেলা শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন মোহাম্মদ মোশারফ হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ ভোলা সদর, প্রধান অতিথির আসন গ্রহণ করেন মোহাম্মদ মাহিদুজ্জামান পুলিশ সুপার, ভোলা।বিশেষ অতিথি অতিথি হিসেবে ছিলেন তামিম আল ইয়ামিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন মোঃ শফিকুর ইসলাম ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা,এম হাবিবুর রহমান, সম্পাদক বাংলার কন্ঠ, মোহাম্মদ শওকত হোসেন, সম্পাদক দৈনিক আজকের, ভোলা।
উদ্বোধনের পর পরই খুলে দেয়া হয় মেলার প্রবেশ পথ। প্রথম দিনই দর্শনার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ১০ টা পর্যন্ত উক্ত মেলা উন্মুক্ত থাকবে। মেলায় আসছেন অনেকেই স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন পণ্য কিনছেন। একজন দর্শনার্থী বলেন যদি প্রতি বছরে এইরকম শিশুদের জন্য মেলা অবস্থা করা হয় তাহলে ছেলেমেয়েদের জ্ঞানের পরিধি আরো বাড়বে।
এইদিকে মেলার ব্যবস্থাপনা পরিচালক নাজিমুদ্দিন জানান, আমাদের উদ্দেশ্য হলো দর্শনার্থীদের কাছে কম মূল্যে সামগ্রী তুলে দেওয়া একমাত্র কাছে কম মূল্যে সামলে তুলে দেয়া লক্ষ্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।