সর্বশেষঃ

ভোলায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ

এম জামিল হোসেন ॥ ভোলায় মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার সদুর চর ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসা ‘পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায়’ ২০২৩-২৪ অর্থ বছরের মাদাসার শিক্ষার্থীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।
মাদরাসার সুপার মোহাম্মদ রফিক উল্লাাহ খান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক (গনিত) মোঃ আল আমিন গাজী। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।