সর্বশেষঃ

ইলিশায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বনি আমিন, ইলিশা ॥ ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ইলিশা ফাঁড়ির ইনচার্জ বিট পুলিশিং করেছে। বিট অফিসার মোঃ গোলাম মোস্তফা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ১২ টার দিকে ইলিশা ঘাটে জনসমক্ষে বলেন, কোনো সন্তান বিপদে থাকলে, বাবা, মা, দোয়া করলে ঐ সন্তানের বিপদ দূর হয়ে যায়। এমন কি বাবা মার, দোয়া থাকলে কোনো সন্তানের প্রতি ঐ সন্তান কোন কাজে গেলে, ঐ কাজ সম্পন্ন করে, আল্লাহ রহমতে বাড়ি ফিরতে পারেন। এই সময় তিনি আরো বলেন, সবসময় জেনেও বাবা মার প্রতি সন্তান খেয়াল রাখে, এমন কোন কথা না বলতে, যে কথা বললে বাবা মার মনে কষ্ট পায়।
মোঃ গোলাম মোস্তফা বলেন, বাবা-মার দোয়া থাকার কারণে, আমি যে কোনও কাজে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি। বাবা মা আমাকে সবসময় সৎ কাজ করার আদেশ দিতেন। কোন সন্তান জেনেও তার স্ত্রীর কথায় বাবা মাকে কষ্ট না দেয় এ বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ার জন্য আহ্বান করেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।