সর্বশেষঃ

ঘূর্ণিঝড় মিধিলি’র টান্ডবে সাবাব ও মায়ের দোয়া ইট ভাটার দেড় কোটি টাকা ক্ষতির আশংঙ্কা

ভোলার বাণী ডেস্ক ॥ ঘুর্ণিঝড় মিধিলা’র টান্ডবে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা এলাকার সাবাব এবং মায়ের দোয়া ইট ভাটার তৈরি করা ৩০ লক্ষ কাঁচা ইট পানিতে ডুবে নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। এতে তার দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন সাবাব ও মায়ের দোয়া ইট ভাটার মালিক আমির হোসেন।
ইটভাটায় কাজে নিয়োজিত মালেক নামের এক শ্রমিক বলেন, আমিসহ এখানে প্রায় ৭-৮শত লোক কাজ করছি। আমরা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে ইটখোলার কাঁচা ইট প্রস্তুত করি। কিন্তু ঘূর্ণিঝড় মিথিলি’র কারণে সব কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে ইট ভাটার মালিকের বড় ধরনের ক্ষতি হয়েছে।


ইট ভাটা দুটোর মালিক আমির হোসেন যানান, ঘূর্ণিঝড় মিথিলি’র তান্ডবে আমার ২টি ইটভাটার প্রস্তুতকৃত নতুন (কাঁচা) অন্তত ৩০ লাখ ইট নষ্ট হয়ে গেছে। এতে আমার অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ বড় ধরনের ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।