সর্বশেষঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস ও ভোলা মুক্ত দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের হল রুমে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহার সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, সাবেক অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর, বাংলার কণ্ঠ’র সম্পাদক এম হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ।
জেলা প্রশাসক বলেন, দিবসটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ভবিষ্যৎ নাগরিকরা এর সঠিক তাৎপর্যের মূল্য দিতে পারে তার জন্য আরো কি কি করা যায় এ ব্যাপারে ওপেন পরামর্শ করেন। এ সময়ে কথা বলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফয়সাল, জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম, ভোলা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মশিউর রহমান পিংকুসহ অনেকই তাদের মতামত পেশ করেন।
তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে জেলা প্রশাসক বলেন, ভোলার বিভিন্ন পয়েন্ট, লঞ্চঘাট, বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে পৌর মেয়র, গণপূর্ত এবং পিডিবির হস্তক্ষেপ কামনা করেন। প্রতিটি মার্কেটকে তাদের সাধ্য অনুযায়ী আলোকসজ্জার ব্যবস্থা করার পরামর্শ দেন। আলোকসজ্জা সুন্দর করার লক্ষ্যে শ্রেষ্ঠ আলোকসজ্জাকারীদের পুরস্কারের ঘোষণা করা হয়।
কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথেই জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে স্মৃতিস্তেেম্ভ পুস্পস্থবক অর্পণ শেষে শহরের যুগিরঘোল এলাকায় অবস্থিত বদ্ধভূমিতে সকাল ৭টায় পুস্পস্তবক অর্পণ করা হবে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। তাছাড়া ১০ডিসেম্বর ভোলা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হবে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পস্থবক অর্পণসহ বিভিন্ন মসজিদ, মন্দির, পেগোটা, গীর্জাসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা সহ নানাবিধ কার্যক্রম পরিচালিত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।