সর্বশেষঃ

ভোলায় গাঁজাসহ আটক-১

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলায় গাঁজাসহ এক জনকে আটক করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে পূর্ব ইলিশা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা-লক্ষ্মীপুর গামী লঞ্চ ঘাটের পল্টনের উপর অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মোঃ ফোরকান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ফোরকান বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের আবু সায়েদ এর পুত্র। এ সময় এস আই গোলাম মোস্তফা, এএসআই আহসান কবির, কনস্টেবল বশির, মোঃ জসিম উদ্দীন, মাসুদ, মেজবাহ প্রমূখ উপস্থিত ছিলেন। আটককৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।