বাইপাস সড়ক উন্মুক্ত, কৃষকের মুখে হাঁসি
ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

স্টাফ রিপোর্টার ॥ “পরিবেশ দূষণ ও এডিস মশার বৃদ্ধির আশঙ্কা, ভোলার জংশন-পরানগঞ্জ-ভেদুরিয়া সড়কের ছোট ব্রীজগুলোর বাইপাস সড়ক বন্ধ ॥ হুমকির মুখে রবিশস্য” এ শিরোনামে গত ৩০শে অক্টোবর বহুল প্রচারিত দৈনিক ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর টনক নড়ে কর্তৃপক্ষের।
সংবাদের পর পরই ইলিশা-পরানগঞ্জ ও ভেদুরিয়া সড়কের পাইপাশ সড়ক উন্মুক্তকরণ করা হয়। এতে হাজারো কৃষকের রবিশস্য বিপদমুক্ত হয়েছে। এতে হাঁসি ফুটেছে কৃষকের মুখে। ইলিশার কৃষক কালাম মিয়াজী বলেন, ভোলার বাণীকে কৃতজ্ঞতা জানাই আমরা। আমরা বড় আতঙ্কে ছিলাম রবিশস্য নিয়ে। নতুন ব্রীজ করার পর বাইপাশ সড়কগুলো কাটা হয়নি। ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর উন্মুক্তকরণ করা হয়েছে।
