অবরোধে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মাঝে খাবার বিতরণ করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় চলমান অবরোধে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের নাস্তা বিতরণ করেছেন ভোলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। এসময় চলমান অবরোধে দায়িত্ব পালন কালে পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপার নিজে ও একই ধরনের সকালের নাস্তা গ্রহণ করছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্স।
