সর্বশেষঃ

ভোলা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আটক

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌসকে আটক করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭-১৫ মিনিটের সময় শহরের টাউন স্কুল এলাকা থেকে পুলিশ তাকে আটক করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ঢাকা অবরোধ কর্মসূচির পক্ষে মিছিল করার সময় জন্য টাউন স্কুলের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। সেই সময় খবর পেয়ে পুলিশ বিএনপির কর্মীদেরকে আটক করা চেষ্টা করে এবং যুবদলের ভারপ্রাপ্ত সভাপতিকে আটক করে নিয়ে যায়। ফেরদৌসকে সন্ধ্যার দিকে আটক করা হলে ওই সময় পুলিশের একাধিক কর্মকর্তার সাথে কথা বললেও তারা আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে এ রিপোর্ট (রাত পৌনে ১২টায়) লেখার আগ মুহূর্তে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ভোলার বাণী’কে ফখরুল ইসলাম ফেরদৌসের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।