সর্বশেষঃ

ভোলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলা ॥ আহত-২

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে আব্বাস (২৮) ও আলাউদ্দিন বেপারী (৩৮) নামের দুই জনকে বেধড়ক মারধর করে মারাত্মক আহত করেছে একই এলাকার রাজু নামের এক জুয়ারী। রাজু ওই এলাকার মৃত সিরাজ উদ্দিনের পুত্র। আহতদেরকে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে ভোলার চরসামাইয়া ৪নং ওয়ার্ডের আসু পাটওয়ারী বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আনিস ব্যাপারী ও লোকমান চৌকিদার জানায়, আহত আলাউদ্দিন বেপারী আসু পাটওয়ারী বাড়ি থেকে সুপারী ক্রয় করে অপর আহত আব্বাসের নছিমনে সুপারী বোঝাই করে রাস্তা দিয়ে যাচ্ছিল এসময় পথিমধ্যে ওৎ পেতে থাকা রাজু মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে নছিমনের মালিক আব্বাসের গতি রোধ করে তার উপর অতর্কিত হামলা চালিয়ে মুগুর দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় সাথে থাকা আলাউদ্দিন বেপারী তাকে উদ্ধার করতে গেলে রাজু তাকেও বেধরক পারপিট করে, তার কাছে থাকা আনুমানিক ৮৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যাপারে অভিযুক্ত রাজুর সাথে যোগাযোগ করার জন্য এলাকায় গিয়ে তাকে পাওয়া যায়নি। এছাড়া তার মোবাইল ফোন বন্ধ থাকায়ও কথা বলা যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।