সর্বশেষঃ

ভোলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। সোমবার দুপুর পৌনে ১টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে থেকে অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম সেবা)’র দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ’র তত্ত্বাবধানে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন হইতে ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমাবার দুপুর পৌনে ১টার দিকে কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহ মাদার গ্রামের কালা মিয়া হাওলাদারের পুরাতন বাড়ীর আব্বাস হাওলাদারের রান্না ঘরের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাফিয়া বেগম (২৩) কে ২৫০ গ্রাম গাঁজা আটক করা হয়। এ সময় প্রশাসনের উপস্তিতি টের পেয়ে অপর এক একজন আসামী পালাইয়া যায়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।